অনানুষ্ঠানিক খাতের কর্মপরিবেশের ঝুঁকি বাড়ছে – দেবপ্রিয় ভট্টাচার্য
দেশের বিভিন্ন খাতে ঝুঁকিপূর্ণ পরিবেশে কাজ করছেন শ্রমিকদের একটি বড় অংশ। ২০২২ সালে দেশে কর্মরত ছিলেন ৭ কোটি ৪ লাখ শ্রমিক। তাদের মধ্যে ৩২ শতাংশ শ্রমিক ধুলো, শব্দ ও কম্পনের ঝুঁকিপূর্ণ পরিবেশে কর্মরত ছিলেন। আর তীব্র ঠাণ্ডা এবং গরমের মধ্যে কাজ করেছেন ৩০ শতাংশ। এমন পরিবেশে কাজ করতে গিয়ে প্রায় ২৪ লাখ ১০ হাজ...