নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত ৬ কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। একই সঙ্গে লভ্যাংশের ঘোষণা দেওয়া হয়েছে।
এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৩৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোপুর্বে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে..
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১০ টাকা ৬৪ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩৯ টাকা ৬৪ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।
নাহী অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাহী অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইতোপুর্বে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে.
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮০ পয়সা। আগের বছর ইপিএস ছিল ২ টাকা ৮৮ পয়সা।
গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৯ টাকা ৬ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
বিবিএসের নো ডিভিডেন্ড ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড (বিবিএস) গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইতোপুর্বে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে..
সর্বশেষ বছরে কোম্পানিটি শেয়ার প্রতি ১ টাকা ১ পয়সা লোকসান দিয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ৬৫ পয়সা আয় করেছিল।
গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ১৬ টাকা ৭০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ অক্টোবর।
নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ই-জেনারেশন
পুঁজিবাজারের তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের কোম্পানি ই-জেনারেশন লিমিটেড গত ৩০ জুন, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। তবে কোম্পানির উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও পরিচালকরা কোনো লভ্যাংশ নেবেন না।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ইতোপুর্বে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে..
সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৪৫ হয়েছে। আগের বছর ইপিএস ছিল ১ টাকা ৪৩ পয়সা।
গত ৩০ জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ২২ টাকা ৫০ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৮ নভেম্বর।
বিবিএস ক্যাবলসের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ৩০ জুন ২০২৩ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইতোপুর্বে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে...
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৮১ পয়সা।
এছাড়া, ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৯৯ পয়সা।
এই লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ নভেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২২ অক্টোবর।
বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।







