সিসিএন ডেস্ক : এসিআই হেলথকেয়ার ইকুইপমেন্টের কারিগরী সহযোগিতায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশে প্রথমবারের স্থাপন করা হলো ইনসুলিন পাম্প সেন্টার। বিশ্বব্যাপী ডায়াবেটিস চিকিৎসায় জনপ্রিয় হয়ে উঠা ইনসুলিন পাম্প সেবা খুব সহজেই ডায়াবেটিস রোগীরা এ কেন্দ্র থেকে গ্রহন করতে পারবেন।
এ উপলক্ষে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ইনসুলিন পাম্পের নানা দিক তুলে ধরেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার প্রধান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডাঃ রত্নদ্বীপ চাস্কর, পরিচালক ডাঃ আরিফ মাহমুদ, এসিআই ফার্মা এবং এসিআই হেলথকেয়ার ইকুইপমেন্টের মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডাঃ রুমানা দৌলা, মেডট্রনিক বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার মোঃ রোকনুজ্জামান, এভারকেয়ার হাসপাতালের ডায়াবেটোলজি ও এন্ডোক্রিনোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক আব্দুল মান্নান সরকার, সহযোগী অধ্যাপক ডাঃ আহসানুল হক আমিন ও এসিআই হেলথকেয়ার ইকুইপমেন্টের মার্কেটিং ম্যানেজার কামসিয়া সুলতানা।
অনুষ্ঠানে এসিআই ফার্মা এবং এসিআই হেলথকেয়ার ইকুইপমেন্টের মেডিক্যাল সার্ভিস ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ডাঃ রুমানা দৌলা বলেন , পাম্প পদ্ধতি ইনসুলিন সুইয়ের মাধ্যমে গ্রহণ করার যন্ত্রণা থেকে কোটি কোটি ডায়াবেটিসের রোগীকে পরিত্রান দিবে।
মেডট্রোনিক বাংলাদেশ প্রাইভেট লিমিটেড এর রিজিওনাল ম্যনেজার,মোঃ রোকনুজ্জামান "মিনিমেড ৭৮০জি ইনসুলিন পাম্প" ব্যবহারে ডায়াবেটিস নিয়ন্ত্রণের উপকারিতা ও সহজেই ব্যবহার করার বিষয়টি তুলে ধরেন।







